বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা
হুগলি , ২৬ জুন (হি.স.): গত দুই দিন আগে আরামবাগের আদমবাদ এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান রায়না বিধানসভার বাসিন্দা দুই মহিলা—লক্ষ্মী মূর্মূ ও শর্মিলা সরেন। এই শোকাবহ ঘটনার পর তাঁদের পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। শ
মৃত পরিবারকে আর্থিক সহায়তা


হুগলি , ২৬ জুন (হি.স.): গত দুই দিন আগে আরামবাগের আদমবাদ এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান রায়না বিধানসভার বাসিন্দা দুই মহিলা—লক্ষ্মী মূর্মূ ও শর্মিলা সরেন। এই শোকাবহ ঘটনার পর তাঁদের পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার।

শুক্রবার রাজ্য সরকারের উদ্যোগে মৃত দুই মহিলার পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থেকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।

আজকের এই কর্মসূচিতে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং শ্রীরামপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁরা মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।

উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রয়াত লক্ষ্মী মূর্মূ ও শর্মিলা সরেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা পরিবারের সদস্যদের সাহস রাখার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।

প্রয়াত দুই মহিলার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande