পুরশুড়া থানার উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়তে পদযাত্রা
হুগলি , ২৬ জুন (হি.স.): আন্তর্জাতিক নেশামুক্ত দিবস উপলক্ষে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে পুরশুড়া থানার উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো একটি সচেতনতামূলক পদযাত্রা। এদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,পুরশুড়া থানার পুলি
পুড়শুড়া থানার পদযাত্রা


হুগলি , ২৬ জুন (হি.স.): আন্তর্জাতিক নেশামুক্ত দিবস উপলক্ষে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে পুরশুড়া থানার উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো একটি সচেতনতামূলক পদযাত্রা। এদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,পুরশুড়া থানার পুলিশকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।

পদযাত্রাটি পুরশুড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল নেশাবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন। স্লোগানের মাধ্যমে মাদক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা তুলে ধরা হয়।

পুলিশ আধিকারিকরা জানান, নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজের প্রতিটি মানুষকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়।

ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রাটি বিশেষ তাৎপর্য পায়। আয়োজকদের আশা, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ আগামী দিনে নেশামুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande