(আপডেট)বিধায়কের উদ্যোগে শুরু রেল প্রকল্পের কাজ
হুগলি , ২৬জুন (হি.স.): গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের কাজ ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায়। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে গ্রামবাসীরা রেলের কাজ বন্ধ করে দেন। এর ফলে কয়েক ঘণ্টার জন্য প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়। দুপুরের পর ঘটনাস্থল
বিধায়কের চেষ্টায় শুরু ভাবাদিঘিতে রেলের কাজ


হুগলি , ২৬জুন (হি.স.): গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের কাজ ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায়। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে গ্রামবাসীরা রেলের কাজ বন্ধ করে দেন। এর ফলে কয়েক ঘণ্টার জন্য প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়।

দুপুরের পর ঘটনাস্থলে পৌঁছান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন। বিধায়কের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আলোচনার পর গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং পুনরায় রেল প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই প্রকল্পকে দ্রুত শেষ করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

বিধায়ক প্রশান্ত দিগার জানান, এলাকার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, গ্রামবাসীদের ন্যায্য দাবিগুলি বিবেচনা করে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande