
লাহোর, ৩ জুন (হি.স.): পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রানের জয় পেল অস্ট্রেলিয়া। লাহোরে মঙ্গলবার রাতে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল সফরকারীরা।
পাকিস্তান টস দিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় ।শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৫১ রানে ৩ উইকেট হারায় দলটি। এমন অবস্থায় জস ইংলিস ও ক্যামেরন গ্রিন ইনিংস তৈরি দায়িত্ব নেন। ইংলিস ৭৪ বলে ৫১ এবং গ্রিন ৯২ বলে ৫৩ রান করেন। ম্যাট রেনশও ৪৩ রান যোগ করেন। শেষ দিকে অলিভার পিকের ৩১ রানে ভর করে ৫০ ওভারে ২৩১ রান তোলে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৯০ রানে অলআউট হয়ে যায়।
দলের হয়ে সর্বোচ্চ রান করেন শাদাব খান। সাত নম্বরে নেমে ১০৪ বলে ৭১ রান করেন তিনি। এছাড়া
ঘাজি ঘোরি করেন ৩৭ রান।
অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ন্যাথান এলিস। ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৩ রানে ৪ উইকেট নেন এই পেসার। ম্যাথু শর্ট নেন ৩ উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বৃহস্পতিবার (৪ জুন) একই মাঠে অনুষ্ঠিত হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি