একটি মামলায় জামিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির
ঢাকা, ৩ জুন (হি.স.): ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। একই সঙ্গে, বাকি ছয় মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে
একটি মামলায় জামিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির


ঢাকা, ৩ জুন (হি.স.): ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। একই সঙ্গে, বাকি ছয় মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ হাই কোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্টের বেঞ্চ এই নির্দেশ দেয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ১৯ আগস্ট রাতে ঢাকার বারিধারা এলাকা থেকে দীপুকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনা–সহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande