তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব
কলকাতা, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস ছাড়লেন তৃণমূল নেতা তথা আইনজীবী বিশ্বজিৎ দেব। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠিতে তিনি লিখেছেন, উত্তর-পূর্ব ভারতে যে সম্মান, সাংবিধানিক পদ এবং কাজের সুযোগ পেয়েছি, আমার নিজের রাজ্যে তার বিন্দুমাত্র আমি পাইনি
তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব


কলকাতা, ৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস ছাড়লেন তৃণমূল নেতা তথা আইনজীবী বিশ্বজিৎ দেব। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠিতে তিনি লিখেছেন, উত্তর-পূর্ব ভারতে যে সম্মান, সাংবিধানিক পদ এবং কাজের সুযোগ পেয়েছি, আমার নিজের রাজ্যে তার বিন্দুমাত্র আমি পাইনি। উল্লেখ্য, এর আগে, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিশ্বজিৎ দেব।

বুধবারই বিধানসভায় নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করে স্পিকারকে চিঠি দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। আর সেই আবহেই তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব। এদিন দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, দুর্নীতি থেকে সই জালিয়াতি, আর দলে থাকা উচিত নয়। তাই তৃণমূলের রাজ্য কমিটি, প্রাথমিক পদ থেকে ইস্তফা। সুব্রত বক্সীকে চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিলেন। তবে দল ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশ্বজিৎ।

উল্লেখ্য, তৃণমূলে চলা ডামাডোলের মধ্যেই কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন বিশ্বজিৎ দেব। দুর্নীতি ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। বলেন, ঘাসফুল শিবিরে এমন ভরাডুবির নেপথ্যে দুর্নীতি। গত পাঁচ বছর ধরে যা প্রায় পাহাড়প্রমাণ। এমনকী এই বিষয়ে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন বলেও মন্তব্য করেন বিশ্বজিৎবাবু। শুধু তাই নয়, দলটা উঠে যাবে এমনও বলেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande