
নয়া দিল্লি , ৩ জুন(হি.স.) : ফিফা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল তালিকা প্রকাশ হয়েছে।
৪৮টি দল জুড়ে মোট ১২৪৮ জন খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে ৩৫৭ জনের পূর্ববর্তী বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপে ৪০ বছরের বেশি বয়সী সাতজন খেলোয়াড় থাকবেন।
স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন (৪৩) এবারের আসরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন। তিনি বিশ্বকাপে খেলতে যাওয়া দ্বিতীয়-বয়স্ক খেলোয়াড়। তার আগে ছিলেন মিশরীয় গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৪৫ বছর বয়সে খেলেছিলেন।
এর পরেই আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( ৪১) ২০২৬ সালে সবচেয়ে বয়স্ক হবেন।
২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়রা:
**ক্রেগ গর্ডন (স্কটল্যান্ড) - ৪৩ বছর, ৫ মাস এবং ৩ দিন
**ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) - ৪১ বছর, ৩ মাস এবং ২৯ দিন
**গিয়েরমো ওচোয়া (মেক্সিকো) - ৪০ বছর, ১০ মাস এবং ২১ দিন
**লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া) - ৪০ বছর, ৮ মাস এবং ২৫ দিন
**এডিন জেকো (বসনিয়া ও হার্জেগোভিনা) - ৪০ বছর, ২ মাস এবং ১৭ দিন
**ম্যানুয়েল নয়ার (জার্মানি) - ৪০ বছর, ২ মাস এবং ৭ দিন
**ভোজিনহা (কেপ ভার্দে) - ৪০ বছর, ০ মাস এবং ০ দিন
(৩ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী বয়স)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি