মরদেহ সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ১০
হুগলি , ৩ জুন (হি.স.) : মৃতদেহ সৎকার করতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন ১০ জন। বুধবার গোঘাট থানার হাজিপুর কাঠগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ভুটভুটি ভ্যানে করে কয়েকজন ব্যক্ত
আহতরা চিকিৎসা রত কামারপুকুর হাসপাতালে


হুগলি , ৩ জুন (হি.স.) : মৃতদেহ সৎকার করতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন ১০ জন। বুধবার গোঘাট থানার হাজিপুর কাঠগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ভুটভুটি ভ্যানে করে কয়েকজন ব্যক্তি মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হাজিপুর কাঠগোলা এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ভুটভুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ভুটভুটিতে থাকা ১০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সকলেই হাজিপুর এলাকার বাসিন্দা। তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। মরদেহ সৎকারে যাওয়ার পথে এমন দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande