কলকাতা পুরসভায় মাসিক বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন, নির্দেশ হাই কোর্টের
কলকাতা, ৩ জুন (হি. স.) : কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় মাসিক বৈঠক ডাকতে পারবেন। পুর আইন মেনেই ওই বৈঠক ডাকা যাবে। বুধবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে। রাজ্যের পালাবদলের পরে কলকাতা পুরসভাতেও ডামাডোল দেখা দেয়। চেয়ারপার্সন পুরসভার বৈঠক ডা
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৩ জুন (হি. স.) : কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় মাসিক বৈঠক ডাকতে পারবেন। পুর আইন মেনেই ওই বৈঠক ডাকা যাবে। বুধবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে।

রাজ্যের পালাবদলের পরে কলকাতা পুরসভাতেও ডামাডোল দেখা দেয়। চেয়ারপার্সন পুরসভার বৈঠক ডাকলেও ঘর খোলা হয়নি বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই বড় নির্দেশ দিল আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পুরসভার চেয়ারম্যান মালা রায় পুর আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারবেন।

গত ২২ মে কলকাতা পুরসভার মাসিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আলোচনার বৈধ সূচীর প্রতিলিপি হলফনামা আকারে আদালতে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ৯ জুনের মধ্যে ওই হলফনামা জমা দিতে হবে। আগামী ১৭ জুন ফের এই মামলার শুনানি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande