বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, থাকছেন ঋতব্রত-সহ হাওড়ার সব তৃণমূল বিধায়ক
কলকাতা, ৩ জুন (হি. স.) : বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকের কথা। সেই বৈঠকে হাওড়ার সব তৃণমূল বিধায়ক যোগ দেবেন। জোর গলায় বুধবার এই দাবি করেছেন
বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, থাকছেন ঋতব্রত-সহ হাওড়ার সব তৃণমূল বিধায়ক


কলকাতা, ৩ জুন (হি. স.) : বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকের কথা। সেই বৈঠকে হাওড়ার সব তৃণমূল বিধায়ক যোগ দেবেন।

জোর গলায় বুধবার এই দাবি করেছেন তৃণমূলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী কাল বেলা ২টোয় নবান্নে ওই বৈঠক রয়েছে।

উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত জোরালোভাবে সাংবাদিকদের জানান, নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন হাওড়ার তৃণমূলের সব বিধায়ক।

তাহলে কি দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করছেন হাওড়ার এই বিধায়করা? তাঁরা কি ঋতব্রতের সঙ্গে যোগাযোগ রাখছেন? সেই প্রশ্নও উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande