অন্নপূর্ণা যোজনায় রাজগঞ্জের ১০০ জন উপভোক্তা মহিলার হাতে তুলে দেওয়া হলো স্বীকৃতি পত্র
জলপাইগুড়ি, ৩ জুন (হি.স.) : রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হলো। বুধবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে ‘অন্নপূর্ণা যোজনা’-র অধীনে আর্থিক সহায়তা প্রদান কর
মহিলার হাতে তুলে দেওয়া হলো স্বীকৃতি পত্র


জলপাইগুড়ি, ৩ জুন (হি.স.) : রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হলো। বুধবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে ‘অন্নপূর্ণা যোজনা’-র অধীনে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির সূচনা করেন। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যজুড়ে ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা পাঠানো হয়েছে।

এই উপলক্ষেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক প্রশাসনের তরফে বিডিও অফিস চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন উপভোক্তা মহিলার হাতে এই প্রকল্পের স্বীকৃতি পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তাঁরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

এই কর্মসূচিতে রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, সহ-সভাপতি কবিতা ছেত্রী শৈব, পঞ্চায়েত সমিতি সদস্য ধনঞ্জয় মল্লিক সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande