
শিলিগুড়ি, ৩ জুন (হি.স.): শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় গত চার দিন ধরে একটি হামলাকারী হনুমানের আতঙ্কে ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। এলাকার রথখোলা, রেলগেট, স্টেশন এবং তালতলা এলাকায় হনুমানের কামড় ও আচড়ানোর ঘটনায় মানুষজন আতঙ্কিত ছিলেন। এই হনুমানের হামলায় এখনও পর্যন্ত নারী ও বৃদ্ধ সহ মোট ১১ জন আহত হয়েছেন।
সূত্র অনুযায়ী, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার টুকুরিয়াঝাড় বন দফতরের একটি টিম হনুমানটিকে ধরার জন্য বিশেষ অভিযান চালায়। কিন্তু অভিযান চলাকালীনও হনুমানটির হামলা জারি ছিল। অবশেষে বেঙ্গল সাফারি পার্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা ঘুম পাড়ানি গুলির সাহায্যে হনুমানটিকে অজ্ঞান করে কাবু করেন।
বন দফতরের আধিকারিকদের জানিয়েছেন, হনুমানটির শারীরিক পরীক্ষা ও চিকিৎসার পর তাকে কোনও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, যাতে সে পুনরায় লোকালয়ে ফিরে আসতে না পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি