আসন্ন বিশ্বকাপে পেলের ১৯৫৮ সালের ফাইনালে পরা জার্সিটি নিলামে উঠতে চলেছে
কলকাতা, ৩ জুন (হি.স.): আসন্ন বিশ্বকাপে কিংবদন্তী খেলোয়াড় সম্রাট পেলের ১৯৫৮ সালের ফাইনালে পরা জার্সিটি নিলামে উঠতে চলেছে। প্রয়াত পেলের এই ১০ নম্বর জার্সিটি ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত একটি অনলাইন নিলামে তোলা হবে। সোথবি''র আধুনিক সংগ্রহযোগ্য সাম
আসন্ন বিশ্বকাপে পেলের ১৯৫৮ সালের ফাইনালে পরা জার্সিটি নিলামে উঠতে চলেছে


কলকাতা, ৩ জুন (হি.স.): আসন্ন বিশ্বকাপে কিংবদন্তী খেলোয়াড় সম্রাট পেলের ১৯৫৮ সালের ফাইনালে পরা জার্সিটি নিলামে উঠতে চলেছে।

প্রয়াত পেলের এই ১০ নম্বর জার্সিটি ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত একটি অনলাইন নিলামে তোলা হবে। সোথবি'র আধুনিক সংগ্রহযোগ্য সামগ্রীর প্রধান ব্রাহম ওয়াখটার এক বিবৃতিতে বলেছেন।

এই ১০ নম্বর জার্সিটি পেলে তাঁর প্রথম বিশ্বকাপ ফাইনালে পরেছিলেন। এডসন আরান্তেস দো নাসিমেন্তো — যিনি পেলে নামেও পরিচিত — স্টকহোমের রাসুনডা স্টেডিয়ামে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুটি গোল করার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর। তিনিই বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande