গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে ধৃত চোরাশিকারি, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ইত্যাদি
গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বন কর্মীদের অভিযানে গ্রেফতার হয়েছে এক চোরাশিকারি। তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছেন সোনাপুর বন দফতরের কর্মীরা। বিভাগীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার
সোনাপুরে ধৃত চোরাশিকারি, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ইত্যাদি


গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বন কর্মীদের অভিযানে গ্রেফতার হয়েছে এক চোরাশিকারি। তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছেন সোনাপুর বন দফতরের কর্মীরা।

বিভাগীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোররাতে পরিচালিত অভিযানে মেঘালয়ের রি-ভোই জেলার অন্তর্গত উমডেন এলাকার উমলাখার গ্রামের বাসিন্দা স্যালভেশন নংগ্রুম (৪৩) নামের চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত ১২ মে অসম-মেঘালয় সীমান্তবর্তী টোপাটলির দিকচাক পাহাড়ে চোরাশিকারিদের গুলিতে একটি বুনো হাতির মৃত্যু হয়েছিল। দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে হাতিটির শুঁড় কেটে নিয়ে যায়।

ঘটনার পর সোনাপুর বন দফতর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ওই তদন্তের সূত্রে এক গোপন তথ্যের ভিত্তিতে বন দফতরের একটি দল অভিযান চালায়। অভিযানে টোপাটলি প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলের নিকটবর্তী এলাকা থেকে স্যালভেশন নংগ্রুম নামের সন্দেহভাজন চোরাশিকারিকে আটক করে।

অভিযানকারীরা স্যালভেশনের হেফাজত থেকে দেশী বন্দুকে ব্যবহৃত গুলি, গুলি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, কয়েকটি বাজিপটকা, পেন্সিল ব্যাটারি, গ্যাস লাইটার, দিয়াশলাই, একটি ছুরি, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট ইত্যাদি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত আরও তথ্য উদ্ঘাটনে বন আধিকারিকরা তদন্ত অব্যাহত রেখেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande