পুরশুড়ায় অন্নপূর্ণা যোজনার সূচনা, উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন বিমান ঘোষ
হুগলি , ৩ জুন (হি.স.) : রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হল হুগলির পুরশুড়া ব্লকে। বুধবার পুরশুড়া বিডিও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ। এদিন ভার্চুয়াল
অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিমান ঘোষ


হুগলি , ৩ জুন (হি.স.) : রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হল হুগলির পুরশুড়া ব্লকে। বুধবার পুরশুড়া বিডিও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ।

এদিন ভার্চুয়াল মাধ্যমে রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচির অংশ হিসেবেই পুরশুড়া ব্লকে প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে উপভোক্তা মহিলাদের সঙ্গে কথা বলে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বিধায়ক।

বিমান ঘোষ বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও পৌঁছে যায়, সে লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।

প্রশাসনিক আধিকারিকরা জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে উপযুক্ত উপভোক্তারা খাদ্য সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে বহু পরিবারের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্লক প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি ও উপভোক্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের সূচনাকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্য সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande