
হরিদ্বার, ৩ জুন (হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল উত্তরাখন্ড পুলিশ। উত্তরাখণ্ডের সিডকুল থানার পুলিশ ১০১টি মাদক ক্যাপসুল সহ বুধবার গ্রেফতার করে এক যুবককে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সাগর (২০)। সে উত্তর প্রদেশের সাহারানপুরের তিতরো থানার অন্তর্গত বার্সি গ্রামের বাসিন্দা। সে হরিদ্বারের সিডকুল থানার অন্তর্গত ব্রহ্মপুরী রাউলি মাহদুদে থাকত।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সিডকুল থানার পুলিশ ব্রহ্মপুরী রাউলি মাহদুদ এলাকার একটি ওষুধের দোকানে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই সাগর নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০১টি নিষিদ্ধ মাদক ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে , কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই এই ক্যাপসুলগুলো দোকানে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক, ওষুধের দোকানের মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক