নগাঁওয়ের জুরিয়ায় বিদ্যুতের খুঁটিতে মোটরবাইকের ধাক্কা, মৃত্যু যুবকের
নগাঁও (অসম), ৩ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত জুরিয়া থানাধীন তিনিসুকিয়া এলাকায় একটি বিদ্যুৎ পরিবাহী খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক মোটরবাইক আরোহী যুবকের। মৃত যুবককে জুরিয়ার তিনিসুকিয়া গ্রামের বাসিন্দা জনৈক নুর ইসলামের ছেলে
বাইক দুর্ঘটনা_প্রতিনিধিত্বমূলক চিত্র


নগাঁও (অসম), ৩ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত জুরিয়া থানাধীন তিনিসুকিয়া এলাকায় একটি বিদ্যুৎ পরিবাহী খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক মোটরবাইক আরোহী যুবকের। মৃত যুবককে জুরিয়ার তিনিসুকিয়া গ্রামের বাসিন্দা জনৈক নুর ইসলামের ছেলে শরাফত আলি বলে শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানের উদ্ধৃতি দিয়ে জুরিয়া থানার তদন্তকারী আধিকারিক জানান, আজ বুধবার দুপুরের দিকে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুরন্ত মোটর বাইকটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরাফত আলির।

খবর পেয়ে থানা থেকে পুলিশের দল অকুস্থলে গিয়ে রক্তাক্ত শরাফত আলিকে উদ্ধার করে নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পরীক্ষা করে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য শরাফত আলির মৃতদেহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande