বিশ্ব সাইকেল দিবসে কলকাতায় পরিবেশবান্ধব ও নিরাপদ সাইকেল পরিকাঠামো গড়ে তোলার দাবি
​কলকাতা, ৩ জুন (হি. স.): বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সাইকেলকে জীবিকা, জ্বালানি সাশ্রয় ও টেকসই নগর পরিবহণের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়। ‘সাসটেইনেবল মোবিলিটি নেটওয়ার্ক’ এবং ‘কল
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনের দৃশ্য


​কলকাতা, ৩ জুন (হি. স.): বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সাইকেলকে জীবিকা, জ্বালানি সাশ্রয় ও টেকসই নগর পরিবহণের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়। ‘সাসটেইনেবল মোবিলিটি নেটওয়ার্ক’ এবং ‘কলকাতা সাইকেল সমাজ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাইকেলপ্রেমী, নগর পরিবহণ বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।​অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের মতে, সাইকেল কেবল বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং বহু মানুষের দৈনন্দিন জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রসঙ্গে বিনয় জাজু বলেন, “রাস্তায় প্রতিটি সাইকেলের উপস্থিতি জ্বালানি খরচ কমায় এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে।” অন্যদিকে, সতনজীব গুপ্তা দাবি করেন, কলকাতার অধিকাংশ দৈনন্দিন যাত্রাপথ পাঁচ কিলোমিটারের কম হওয়ায় সাইকেল এই শহরের পরিবহণ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।​এর রেশ টেনেই নিরাপদ সাইকেল পরিকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন কল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, জীবিকার প্রয়োজনে সাইকেলের ওপর নির্ভরশীল সাধারণ মানুষের স্বার্থে আরও বিনিয়োগ প্রয়োজন। সামগ্রিকভাবে এই সভা থেকে একটি সাইকেল-বান্ধব কলকাতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande