'আলফা' মুক্তির আগে দেশজুড়ে নির্মাতারা জারি করল বিশেষ নির্দেশিকা
মুম্বই, ৩০ জুন ( হি.স.): ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি ''আলফা'। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। পরিচালনায় শিব রাওয়াইল। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর । ম
আলফা' মুক্তির আগে দেশজুড়ে নির্মাতারা জারি করল বিশেষ নির্দেশিকা


মুম্বই, ৩০ জুন ( হি.স.): ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি 'আলফা'। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। পরিচালনায় শিব রাওয়াইল। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর ।

মুক্তির আগে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দেশজুড়ে সমস্ত প্রেক্ষাগৃহে শো-এর সময়, টিকিটের মূল্য এবং স্ক্রিন সংখ্যা সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ছবিটি যেন বৃহৎ সংখ্যক দর্শকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে পাঠানো ইমেইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, 'আলফা'-র প্রথম শো সকাল ৯:৩০-এর আগে দেওয়া যাবে না। । ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু করা হবে ১ জুলাই থেকে । দর্শকদের সুবিধার্থে প্রযোজকরা অনুরোধ জানিয়েছেন, টিকিটের মূল্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর শনি ও রবিবারের টিকিটের মূল্যের সমান রাখা হয়। দুই স্ক্রিনের সিনেমা হলগুলোকে ন্যূনতম চারটি শো, তিন স্ক্রিনের মাল্টিপ্লেক্সগুলোকে ছয়টি শো, চার স্ক্রিনের মাল্টিপ্লেক্সগুলোকে আটটি শো এবং ১০ বা তার বেশি স্ক্রিনের মাল্টিপ্লেক্সগুলোকে ১০টি শো চালানোর জন্য বলা হয়েছে। তবে একক স্ক্রিনের সিনেমা হলগুলোতে শো -র সংখ্যা স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande