সেপ্টেম্বরে শুরু হতে পারে মেগা বাজেটের চলচ্চিত্র প্রলয়ের শুটিং, মুখ্য চরিত্রে রণবীর সিং
মুম্বই, ৩০ জুন ( হি.স.): শুরু হল বলিউডের অন্যতম বহু প্রতিক্ষিত ছবি ''প্রলয়''-এর প্রস্তুতি । ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা রণবীর সিং। ছবির পরিচালনায় পরিচালক জয় মেহতা। ছবির নির্মাতারা জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে ছবির শুটি
প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মেগা বাজেটের প্রলয়, প্রস্তুতিতে রণবীর সিং


মুম্বই, ৩০ জুন ( হি.স.): শুরু হল বলিউডের অন্যতম বহু প্রতিক্ষিত ছবি 'প্রলয়'-এর প্রস্তুতি । ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা রণবীর সিং। ছবির পরিচালনায় পরিচালক জয় মেহতা। ছবির নির্মাতারা জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে ছবির শুটিং। ছবির কিছু উল্লেখযোগ্য অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়।

নির্মাতাদের সূত্রে জানা গেছে, , ছবির পরিচালক এবং টিমের সঙ্গে চিত্রনাট্য, চরিত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করছেন রণবীর। চরিত্রের জন্য চলছে বিশেষ প্রশিক্ষণ। প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে নির্মিত হতে চলেছে প্রলয়। ফলত এটি হতে চলেছে রণবীর সিং-এর অভিনয় জীবনের সর্বাপেক্ষা ব্যয়বহুল একক ছবি । এছাড়া আরও একটি বিশেষ দিক, ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন । ছবির বিষয়বস্তু এবং উপস্থাপনা সামনে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande