
প্যারিস, ১ জুলাই (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল সমগ্র ইউরোপ। টানা গরমে বাড়ছে মৃত্যু, অসুস্থতার সংখ্যাও বাড়ছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ব্রিটেন, ডেনমার্ক ও সুইজারল্যান্ড-সহ ১৬টি দেশে তাপমাত্রা কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। কেবল ফ্রান্সেই মাত্র বিগত কয়েকদিনের তাপজনিত কারণে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৫ শতাংশেরও বেশি বয়স্ক ব্যক্তি।
প্রবল গরমে নাভিশ্বাস ইউরোপের একটা বিরাট অংশের। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও তারও উপরে ওঠার সতর্কতা। গরমের চোখরাঙানি সব চেয়ে বেশি স্পেনে। পরিবেশবিদ এবং আবহবিজ্ঞানীরা বলছেন, এ সবই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু বদলের নজির। তার ফলে ইউরোপের বিভিন্ন জায়গায় আবহাওয়া মারাত্মক খামখেয়ালি হয়ে উঠছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ