ঘানায় প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা, মৃত্যু ১২; ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার
আক্রা, ৩০ জুন (হি.স.) : পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় টানা মুষলধারে বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী আক্রা। সেখানে এখনও ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। জানা গেছে , মৃতদের মধ্যে তিন জন
ঘানায় প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা, মৃত্যু ১২; ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার


আক্রা, ৩০ জুন (হি.স.) : পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় টানা মুষলধারে বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী আক্রা। সেখানে এখনও ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।

জানা গেছে , মৃতদের মধ্যে তিন জন মহিলা, আট জন পুরুষ এবং এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত ৪৭০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘানার রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী শুধু আক্রাতেই প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে এক দিনে সর্বাধিক। তিনি বলেন, ২০২৪ সালে এক দিনে সর্বোচ্চ প্রায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে এ বার অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়েছে, যার উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বন্যা মোকাবিলায় সরকার ৩০ কোটি সেডি (প্রায় ২ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার) বরাদ্দ করেছে। পাশাপাশি রাষ্ট্রপতি মাহামা ঘানার সেনাবাহিনী ও পুলিশকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনএডিএমও) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী ও সংলগ্ন এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, প্রতিবেশী দেশ আইভরি কোস্টও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সে দেশের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি, স্থানীয় সূত্রের দাবি, সেখানে মৃতের সংখ্যা প্রায় ২০ জন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande