
কারাকাস, ১ জুলাই (হি.স.): ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯৪৩। আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ১০,৫৭১। ভেনিজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দু'দিনে ৫,৩৮০ জনকে উদ্ধার করা হলেও, তৃতীয় দিনে মাত্র ৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
এদিকে, ভূমিকম্পের আতঙ্ক ভুলে ছন্দে ফেরার চেষ্টা করছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। শুরু হয়েছে মেট্রো পরিষেবা। ভূমিকম্পের পরই যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। তবে ছন্দে ফেরার চেষ্টায় কারাকাস। আগের থেকে পরিস্থিতি ভালো হওয়ায় মেট্রো পরিষেবা শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ