চুক্তির প্রথম দিনেই ব্রিটেনে ১৪ কোটি মূল্যের পণ্য রফতানি হয়েছে : বাণিজ্য সচিব
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বুধবার থেকে কার্যকর হয়েছে। আর চুক্তির প্রথম দিনেই ব্রিটেনে ১৪ কোটি মূল্যের পণ্য রফতানি হয়েছে, এমনটাই জানালেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। বুধবার নয়াদি
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বুধবার থেকে কার্যকর হয়েছে। আর চুক্তির প্রথম দিনেই ব্রিটেনে ১৪ কোটি মূল্যের পণ্য রফতানি হয়েছে, এমনটাই জানালেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। বুধবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেছেন, এই চুক্তিটি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ। সচিব বলেন, এটি শুধু দেশের পণ্য বাণিজ্যকেই ত্বরান্বিত করবে না, আগামী দিনে সেবাকেও বাড়বে।

উল্লেখ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বুধবার থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির সুবাদে ভারতের ৯৯ শতাংশ পণ্যই বিনা শুল্কেই ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। এই চুক্তির আওতায় নেই ডায়েরি ও কৃষি ক্ষেত্র।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande