
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): আগামী ২১ জুলাই এনডিএ সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই দিন এনডিএ সদস্যদের বিশেষ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ জুলাই, মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সংসদ ভবনে এনডিএ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ-র সাংসদদের উদ্দেশে ভাষণ দেবেন।
উল্লেখ্য, আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। তার পরের দিনই এনডিএ বৈঠক বিশেষ তাৎপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ