দিল্লি, কর্ণাটক ও পঞ্জাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচিতে পরিবর্তন
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): নির্বাচন কমিশন দিল্লি, কর্ণাটক ও পঞ্জাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন করেছে। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূ
দিল্লি, কর্ণাটক ও পঞ্জাবে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের সময়সূচিতে পরিবর্তন


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): নির্বাচন কমিশন দিল্লি, কর্ণাটক ও পঞ্জাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন করেছে। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, দিল্লি ও কর্ণাটকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) আগামী ৮ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিতরণ ও সংগ্রহ করতে পারবেন। একই সময়ের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজও শেষ করতে হবে। ১৭ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং ১৫ অক্টোবর-এর মধ্যে সেগুলির নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৯ অক্টোবর।

অন্যদিকে, পঞ্জাবে বিএলও-রা ৩ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারবেন। ওই দিনই ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ হবে। ১৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। সেগুলির নিষ্পত্তি হবে ৮ অক্টোবর-এর মধ্যে এবং ১২ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande