রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন রজনীশ কুমার আগরওয়াল
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক রজনীশ কুমার আগরওয়াল বুধবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে সাংবিধানিক শপথ নেন। ভারতের উপরাষ্ট
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন রজনীশ কুমার আগরওয়াল


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক রজনীশ কুমার আগরওয়াল বুধবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে সাংবিধানিক শপথ নেন।

ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে আগরওয়াল আনুষ্ঠানিকভাবে উচ্চকক্ষের সদস্য হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন।

বিজেপির সংগঠনিক স্তরে দীর্ঘদিন ধরে সক্রিয় রজনীশ কুমার আগরওয়াল মধ্যপ্রদেশে দলের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে দলের বিভিন্ন নেতা ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande