
কলকাতা, ১৬ জুলাই (হি.স.): ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও প্রধান কোচ টমাস টুখেলের প্রতি আস্থা হারাচ্ছে না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন জার্মান এই কোচ।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। ম্যাচে টুখেলের বদলি খেলোয়াড় নামানোর কৌশল নিয়ে সমালোচনা উঠলেও তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। এদিকে এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও টুখেলের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
টুখেল বলেন, আমাদের চুক্তি ঘরের মাঠের ইউরো ২০২৮ পর্যন্ত রয়েছে এবং আমরা সেটি নিয়েই এগিয়ে যাচ্ছি। যদিও এই মুহূর্তে ভবিষ্যতের কথা ভাবা কঠিন, তবুও আমি সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।
২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন জার্মান কোচ টমাস টুখেল। লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপ জেতানো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বা
ড়ানো হয়।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি