
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগ ৪র্থ ডিভিশনের খেলায় দুটি ড্র। শুক্রবার মোট ছয়টি খেলা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই টাউন মাঠে - কলকাতা জিমখানা ও বেনিয়াপুকুর ইনস্টিটিউট গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশন ইন্টারন্যাশনাল ক্লাব এর মধ্যেই খেলা অমীমাংসিত। এদিকে, চৈতালি সঙ্ঘ ৭ গোলে জয়ী। যদিও তালতলা মাঠে এদিন খেলায় ফলাফল ৮-১ ব্যবধানে গার্ডেনরিচ আ্যথলেটিক ক্লাবকে পরাজিত করে। কাস্টমস মাঠে - নিবেদিতা ক্লাব ৫-০ ব্যবধানে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, ৩-১ গোলের ব্যবধানে যাদবপুর অগ্রগামী জিতল ও ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব হারল। উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব ৪-২ ব্যবধান গোলে জয়ী। ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস পরাজিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত