থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এক ও দাবা প্রতিযোগিতা লেক ক্লাবে
কলকাতা, ১৭ জুলাই (হি. স) : থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় আগামী ১৯ জুলাই কলকাতার লেক ক্লাবে আয়োজন করা হচ্ছে এক অভিনব দাবা প্রতিযোগিতার। মাইন্ড গেমস চেস একাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় এক ও দাবা প্রতিযোগিতা লেক ক্লাবে


কলকাতা, ১৭ জুলাই (হি. স) : থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় আগামী ১৯ জুলাই কলকাতার লেক ক্লাবে আয়োজন করা হচ্ছে এক অভিনব দাবা প্রতিযোগিতার। মাইন্ড গেমস চেস একাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।আয়োজকদের দাবি, প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ অংশগ্রহণকারীদের বৈচিত্র্য। কর্পোরেট জগতের শীর্ষকর্তা, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের পাশাপাশি অংশ নেবেন আন্তর্জাতিক মাস্টার (আইএম), গ্র্যান্ডমাস্টার (জিএম) এবং দেশের খ্যাতনামা দাবাড়ুদের অভিভাবকেরাও। দাবাকে সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত করতেই এই বিশেষ আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রতিযোগিতা উপলক্ষে বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তি ও সংস্থার সহযোগিতায় সংগৃহীত অর্থ থেকে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ও সহায়তার জন্য ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হবে। দাবার প্রসারের পাশাপাশি সমাজের প্রয়োজনীয় ক্ষেত্রে মানবিক সহায়তার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান ঘিরে দাবাপ্রেমী এবং সমাজসেবামূলক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande