অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ শুরু আমতলায়
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জুলাই (হি.স.): আমতলায় শুরু হলো ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ। শনিবার সকাল থেকেই এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ শুরু আমতলায়


দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জুলাই (হি.স.): আমতলায় শুরু হলো ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ। শনিবার সকাল থেকেই এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রথমে গার্ডরেল দিয়ে অভিষেকের কার্যালয়টি চারপাশ থেকে ঘিরে ফেলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। এরপর বেলায় বুলডোজার নিয়ে এসে কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বিএলআরও। অভিযোগ, কার্যালয়টি অবৈধ ভাবে তৈরি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande