
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): কালীঘাট ছেড়ে চলে যাওয়া কোনও নেতা যদি ফিরে আসেন তাহলে এক ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন। শনিবার বিদ্রোহী ও দলত্যাগীদের উদ্দেশে এই কথা বলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, দলত্যাগীরা ফিরে এলে এক ঘণ্টায় দলের পদ ছেড়ে দেব। আপনারা ফিরে আসুন। সেইসঙ্গে অভিষেক এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করে ঋতব্রত শিবির বা এনসিপিআই-তে যোগ দেওয়ার কারণ যদি তিনিই হয়ে থাকেন, তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সেইসঙ্গে আবার তিনি এও জানান, কেউ আসবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাল না দিলে পুলিশ ধরবে। এরা হয় ঋতব্রতর কাছে, না হয় পুলিশের কাছে ধৃত।
শনিবার কুণাল ঘোষকে পাশে নিয়ে বিদ্রোহী তৃণমূলীদের সরাসরি এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| বলেন, আসলে এরা কেউ ফিরবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দাও। তোমায় বাঁচিয়ে রাখব। ইডি-সিবিআই কেউ ধরবে না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ