গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার দায়িত্বও পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে: অগ্নিমিত্রা পাল
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): বৃক্ষরোপণের পাশাপাশি তার দীর্ঘমেয়াদি পরিচর্যার দায়িত্বও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, সেগুলিকে বড় করে
গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার দায়িত্বও পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে: অগ্নিমিত্রা পাল


কলকাতা, ১৮ জুলাই (হি.স.): বৃক্ষরোপণের পাশাপাশি তার দীর্ঘমেয়াদি পরিচর্যার দায়িত্বও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, সেগুলিকে বড় করে তোলার দায়িত্বও নতুন প্রজন্মকে নিতে হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল আরও জানান, এদিন তিন-চারটি স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট এবং ‘উদ্দীপনা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা একসঙ্গে ১০১টি গাছ রোপণ করছেন। তিনি বলেন, ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানানো হয়েছে, যাতে ১০ বা ২০ জন করে ছাত্রছাত্রীর একটি দলকে প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও দায়িত্ববোধ তৈরি হবে বলে তিনি মনে করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, অমিত শাহ এদিন ৭০০ কোটি টাকার একটি আমুল কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করবেন।

মন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আন্তর্জাতিক সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা—এই দুই বিষয়ই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande