ময়নায় অন্নপূর্ণা বাজারে আগুন, পুড়ে ছাই চারটি দোকান
পূর্ব মেদিনীপুর, ১৮ জুলাই (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকার অন্নপূর্ণা বাজারে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্
ময়নায় অন্নপূর্ণা বাজারে আগুন, পুড়ে ছাই চারটি দোকান


পূর্ব মেদিনীপুর, ১৮ জুলাই (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকার অন্নপূর্ণা বাজারে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ বাজারের কয়েকটি দোকান থেকে হঠাৎই আগুনের শিখা এবং ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল কর্মী ও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমানে শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুন লেগেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ময়না থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande