রাজারহাটে বাড়িতে বিস্ফোরণ; ছড়ালো চাঞ্চল্য, তদন্তে পুলিশ
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। ঘটনায় প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমি
রাজারহাটে বাড়িতে বিস্ফোরণ; ছড়ালো চাঞ্চল্য, তদন্তে পুলিশ


কলকাতা, ১৮ জুলাই (হি.স.): রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। ঘটনায় প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বিস্ফোরণের আগে দুই নাবালক একটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে তারা বাইরে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণ হয় ওই বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই বাড়ির দু’টি ঘর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande