
কলকাতা, ১৮ জুলাই (হি. স) : কলকাতা ফুটবল লিগের খেলায় শনিবার দ্বিতীয় ডিভিশনে ৩ টি ড্র হয়েছে এবং একটি খেলায় ফলাফল। আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব এর মাঠে এদিনের খেলায় বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল ১ গোলে জয়ী । ট্যাংরা ফুটবল ক্লাব হারল। এদিকে, কলকাতা ফুটবল ক্লাব ও জেফা যাদবপুর আ্যসোসিয়েশন এর মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত। অন্যদিকে, মৌরি স্পোর্টিং ক্লাব ও সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং আ্যসোসিয়েশন ২-২ ব্যবধানে খেলা শেষ হয়েছে। চতুর্থ খেলায় আড়িয়দহ স্পোর্টিং ক্লাব ও সার্দান আ্যথলেটিক ক্লাব ১-১ ফলাফলে খেলা শেষ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত