দাসনগরে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে বিজেপি বিধায়কের দ্বারস্থ পরিবার
হাওড়া, ১৮ জুলাই (হি. স.):- শনিবার হাওড়ার দাসনগর থানার পঞ্চাননতলা এলাকায় একটি পরিবারের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভুক্তভোগী গুড্ডি সাউয়ের অভিযোগ, গত ৮ থেকে ১০ বছর ধরে তাঁদের জমিতে স্থানীয় এ
জমি দখল


হাওড়া, ১৮ জুলাই (হি. স.):- শনিবার হাওড়ার দাসনগর থানার পঞ্চাননতলা এলাকায় একটি পরিবারের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভুক্তভোগী গুড্ডি সাউয়ের অভিযোগ, গত ৮ থেকে ১০ বছর ধরে তাঁদের জমিতে স্থানীয় একটি ক্লাবের আড়ালে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন এবং সেখানে কোনও কাজ করতে দিচ্ছেন না।পরিবারের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিচার না পেয়ে তাঁরা এলাকার বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের দ্বারস্থ হন। বিধায়ক তাঁদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে পরিবারের দাবি।অন্যদিকে, এই অভিযোগে নাম জড়ানো স্থানীয় সমাজসেবী কেশব হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট ক্লাবটি বহুদিনের পুরনো এবং এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি কোনও ধরনের বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করেন না বলেও দাবি করেন।স্থানীয়দের একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই অভিযোগের বিষয়ে দাসনগর থানার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande