শালী নদী থেকে নিখোঁজ বৃদ্ধার দেহ উদ্ধার, ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানার চেষ্টা
পাত্রসায়ের (বাঁকুড়া), ১৮ জুলাই (হি. স.):- বাঁকুড়ার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ৬৭ বছরের গীতারানি খাঁ-র দেহ শালী নদী থেকে উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে গরু চরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ত
বাঁকুড়া দেহ উদ্ধার


পাত্রসায়ের (বাঁকুড়া), ১৮ জুলাই (হি. স.):- বাঁকুড়ার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ৬৭ বছরের গীতারানি খাঁ-র দেহ শালী নদী থেকে উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে গরু চরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি পাত্রসায়ের থানার পুলিশকে জানান।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাঁর কোনও সন্ধান পাননি। শুক্রবার সকালেও ফের খোঁজ শুরু হয়। বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গাইঘাট সংলগ্ন শালী নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দেহটি গীতারানি খাঁ-র বলে শনাক্ত করেন।দেহটি প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ দেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। শনিবার ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এদিকে, স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি ও যুব মোর্চার সভাপতি দেহটি স্বর্গরথে তুলতে সহযোগিতা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande