ভুয়ো ডিজিটাল পেমেন্টে মোবাইল কেনার অভিযোগ, গাজোলে যুবক আটক
গাজোল (মালদা), ১৮ জুলাই (হি. স.):-ভুয়ো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মোবাইল কেনার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে মালদার গাজোল বাসস্ট্যান্ড সংলগ্ন আইডিবিআই ব্যাঙ্কের নিচের একটি মার্কেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক কর
গ্রেফতার


গাজোল (মালদা), ১৮ জুলাই (হি. স.):-ভুয়ো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মোবাইল কেনার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে মালদার গাজোল বাসস্ট্যান্ড সংলগ্ন আইডিবিআই ব্যাঙ্কের নিচের একটি মার্কেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক একটি মোবাইলের দোকানে এসে নিজের পছন্দের একটি মোবাইল ফোন কেনেন। মূল্য পরিশোধের জন্য তিনি দোকানের কিউআর কোড স্ক্যান করে অনলাইন পেমেন্ট করেছেন বলে দাবি করেন। তাঁর মোবাইলে লেনদেন সফল হয়েছে বলেও দেখানো হয়। তবে দোকান মালিক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পরীক্ষা করে দেখেন, কোনও অর্থ জমা পড়েনি।এরপর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে দোকান মালিক ও স্থানীয়রা বিস্তারিত খোঁজখবর নেন। অভিযোগ, অভিযুক্ত যুবক একটি ভুয়ো বা জাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করে সফল লেনদেনের ভুয়ো বার্তা দেখিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে স্থানীয়রা ওই যুবককে আটকে রেখে গাজোল থানার পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনার প্রকৃত সত্যতা, ব্যবহৃত অ্যাপ এবং প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande