বহরমপুর গভর্নমেন্ট কলেজের শতবর্ষ উদ্যাপন, শিক্ষায় মেধা ও স্বচ্ছতার ওপর জোর উচ্চশিক্ষামন্ত্রীর
বহরমপুর (মুর্শিদাবাদ), ১৮ জুলাই (হি. স.):-মুর্শিদাবাদের বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, অনগ্র
উচ্চ শিক্ষামন্ত্রী


বহরমপুর (মুর্শিদাবাদ), ১৮ জুলাই (হি. স.):-মুর্শিদাবাদের বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, অনগ্রসর, জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং প্রাক্তনীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উচ্চশিক্ষামন্ত্রী।অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, চলতি শিক্ষাবর্ষে প্রথম দফার কাউন্সেলিংয়েই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূরণ হয়েছে। দ্বিতীয় দফার কাউন্সেলিং আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। তাঁর দাবি, আগের বছরগুলিতে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বহু আসন খালি থাকলেও এ বছর সেখানে পড়ুয়াদের আগ্রহ বেড়েছে।মন্ত্রী আরও বলেন, রাজ্যে শিক্ষাক্ষেত্রে মেধাভিত্তিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষা প্রশাসনে দুর্নীতি রোধ এবং ঘুষমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।এছাড়া জেলা-ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলিকে কার্যকরভাবে পরিচালনা করাকে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর কথায়, সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পদ্ধতিগত সংস্কারের ওপরই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande