রাজ্য সফরে অমিত শাহ, শিলিগুড়ি ও কলকাতায় রয়েছে কর্মসূচি
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত রাতে রাজ্য সফরে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি। শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন অমিত শাহ। তার পরে উত্তরকন্যায় জোড়া বৈঠক রয়েছ
রাজ্য সফরে অমিত শাহ, শিলিগুড়ি ও কলকাতায় রয়েছে কর্মসূচি


কলকাতা, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত রাতে রাজ্য সফরে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি। শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন অমিত শাহ। তার পরে উত্তরকন্যায় জোড়া বৈঠক রয়েছে তাঁর। প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের নতুন ফৌজদারি আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কয়েক দিন আগেই রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর করেছে শুভেন্দু অধিকারী সরকার। নতুন সরকারের জমানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-ও কার্যকর হয়েছে। এ অবস্থায় শনিবারের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ অমিত শাহ বাগডোগরা বিমানবন্দরে নামেন। রাতে শাহ শিলিগুড়িতে বিএসএফের সদর দফতরে ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande