বাঁকুড়ায় লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, যানজট জাতীয় সড়কে
বাঁকুড়া, ১৮ জুলাই (হি.স.): বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম মানব ভাণ্ডারী (৪০)। একটি লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার রানিগঞ্জ এলাকার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর উড়ালপ
আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী


বাঁকুড়া, ১৮ জুলাই (হি.স.): বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম মানব ভাণ্ডারী (৪০)। একটি লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার রানিগঞ্জ এলাকার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর উড়ালপুলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মানবকে মৃত ঘোষণা করেন।

মানব বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা। নিজের গাড়ি চালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন ওই যুবক। গাড়ি দুর্লভপুর উড়ালপুলে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande