গুয়াহাটি-কানপুর সেন্ট্রাল সাপ্তাহিক স্পেশালে পরিষেবা বৃদ্ধি
গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : ভ্রমণ মরশুমে যাত্রীদের যাতায়াতের সুবিধা প্রদান এবং অতিরিক্ত ভিড়হ্রাস করতে ট্রেন নম্বর ০৪১২৭/০৪১২৮ কানপুর সেন্ট্রাল-গুয়াহাটি-কানপুর সেন্ট্রাল সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূৰ্ব
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১৮ জুলাই (হি.স.) : ভ্রমণ মরশুমে যাত্রীদের যাতায়াতের সুবিধা প্রদান এবং অতিরিক্ত ভিড়হ্রাস করতে ট্রেন নম্বর ০৪১২৭/০৪১২৮ কানপুর সেন্ট্রাল-গুয়াহাটি-কানপুর সেন্ট্রাল সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূৰ্ব সীমান্ত রেলওয়ে। অতিরিক্ত পরিষেবাগুলো বিদ্যমান সময়সূচি, রুট ও স্টপেজের নিয়ম অনুযায়ী চলবে। ফলে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং ওই রাজ্যগুলির মধ্যবর্তী অন্যান্য স্টেশনের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের সুবিধা আরও বৃদ্ধি পাবে।

আজ শনিবার এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৪১২৭ কানপুর সেন্ট্রাল-গুয়াহাটি সাপ্তাহিক ট্রেনটি গত ১৬ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ০৮:০০ ঘণ্টায় কানপুর সেন্ট্রাল থেকে যাত্রা শুরু করবে এবং স্পেশাল ট্রেন নম্বর ০৪১২৮ গুয়াহাটি-কানপুর সেন্ট্রাল ১৭ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ২২:০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে। উভয় ট্রেন পরিষেবার ক্ষেত্রেই তাদের নিজ-নিজ গন্তব্যস্থান থেকে অতিরিক্ত আটটি করে ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, এই অতিরিক্ত ট্রিপগুলো চালু হওয়ার পর যাত্রীরা, বিশেষ করে অত্যধিক চাহিদার সময়ে গুয়াহাটিগামী ও গুয়াহাটি থেকে যাত্রাকারী যাত্রীরা, উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে আশা করছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande