ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন, উত্তেজনা পানিহাটিতে
পানিহাটি, ১৮ জুলাই (হি. স.):- ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ। পানিহাটির অমরাবত
পুনর্নির্মাণ


পানিহাটি, ১৮ জুলাই (হি. স.):- ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ। পানিহাটির অমরাবতী এলাকায় ঘটনাস্থল পুনর্নির্মাণ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিযুক্তকে নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করা হয়। এ সময় এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।ঘটনাস্থলে অভিযুক্তকে দেখে উপস্থিত স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এবং 'চোর চোর' স্লোগান দেন। এর জেরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পুলিশের দাবি, তদন্তের স্বার্থে ঘটনাস্থল পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে।উল্লেখ্য, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল। সেইসব মামলার তদন্তে বিভিন্ন সময়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, গ্রেফতার এবং ঘটনাস্থল পুনর্নির্মাণের মতো পদক্ষেপ গ্রহণ করছে তদন্তকারী সংস্থা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande