এই রাজ্যে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভিশনের দুর্ঘটনায় পর্যালোচনা বৈঠক সম্পন্ন
কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : এই রাজ্যে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠায় উদ্ভুত পরিস্থিতিতে পর্যালোচনায় বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং । এদিন বৈঠকে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি,
পরিবহণ মন্ত্রীর উদ্যোগে জরুরি ভিত্তিতে বৈঠক


কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : এই রাজ্যে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠায় উদ্ভুত পরিস্থিতিতে পর্যালোচনায় বৈঠক করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং । এদিন বৈঠকে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রযুক্তিগত সমস্যা এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের প্রধান সচিব, পরিবহণ অধিকর্তা, দফতরের অন্যান্য শীর্ষ আধিকারিক, ওয়েবেল/ডব্লিউটিএলের প্রতিনিধিরা, তাদের নিযুক্ত বাস্তবায়নকারী সংস্থা, ভিএলটিডি প্রস্তুতকারক সংস্থা এবং পরিবহণ সংগঠনগুলির প্রতিনিধিরা।

বৈঠকে পরিবহণমন্ত্রী ওয়েবেল/ডব্লিউটিএলকে নির্দেশ দেন, ভিএলটিডি প্রস্তুতকারকদের অনবোর্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তিগত সমস্যা রয়েছে, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিটিয়ে ফেলতে হবে। পাশাপাশি প্রস্তুতকারক সংস্থাগুলিকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, ডিভাইসের দাম সাধারণ ব্যবহারকারীদের নাগালের মধ্যে রাখতে হবে এবং অন্য রাজ্যগুলিতে প্রচলিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে।

এ ছাড়াও, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করতে পরিবহণ দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশিকা ও সরকারি আদেশ জারির নির্দেশ দেন মন্ত্রী। রাজ্যে ভিএলটিডি প্রকল্পের নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande