রায়পুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্রেনের ধাক্কায় আহত যুবক
রায়পুর, ১৮ জুলাই (হি. স.): ছত্তিশগড়ে শনিবার সকালে রায়পুরের খামতরাই রেল ক্রসিংয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। সাউথ বিহার এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আরা থেকে দুর্গগা
রায়পুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্রেনের ধাক্কায় আহত যুবক


রায়পুর, ১৮ জুলাই (হি. স.): ছত্তিশগড়ে শনিবার সকালে রায়পুরের খামতরাই রেল ক্রসিংয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। সাউথ বিহার এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আরা থেকে দুর্গগামী সাউথ বিহার এক্সপ্রেস শ্রীনগর রেল ক্রসিং অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দেন। এই দুর্ঘটনায় যুবকটির মাথায় ও শরীরে আঘাত লাগে। এই ঘটনার পর লোকো পাইলট ট্রেনটি থামিয়ে দেন, যার ফলে ১৫ মিনিটেরও বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়।

খামতরাই পুলিশ ও রেল কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আহত যুবকটিকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ তদন্ত শুরু করেছে। যুবকটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande