গোঘাটের কুমারগঞ্জে মালিকের হাতে দোকান ফেরত দিল বিজেপি কর্মীরা
আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটল বলে দাবি। গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলে এক জনজাতি ব্যক্তির দোকানঘর, যা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জোরপূর্বক দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ। তা অবশেষে
গোঘাটের কুমারগঞ্জে আদিবাসী পরিবারকে দোকান ফেরত


আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটল বলে দাবি। গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলে এক জনজাতি ব্যক্তির দোকানঘর, যা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জোরপূর্বক দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ। তা অবশেষে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে শনিবার ।

অভিযোগ, ২০১১ সালের আগে ওই জনজাতি ব্যক্তি নিজের দোকানঘরে ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁর দোকানঘর দখল করে সেখানে পার্টি অফিস তৈরি করে। অসহায় ওই ব্যক্তি বহুবার তৃণমূলের বিভিন্ন নেতার দ্বারস্থ হলেও কোনও প্রতিকার পাননি। এমনকি তৎকালীন বিরোধী দল বিজেপির কাছেও বিষয়টি জানানো হলেও, ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে কোনও কার্যকর পদক্ষেপ সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।

বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়ে ওই দখলমুক্ত দোকানঘর উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, এটি শুধুমাত্র একটি দোকানঘর ফেরানোর ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক দখলদারি ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande