পুরশুড়ায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি, উপস্থিত বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): শনিবার বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি। সংগঠনের কার্যকর্তাদের আদর্শগত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প
প্রশিক্ষণ শিবিরে বিমান ঘোষ


আরামবাগ , ১৮ জুলাই (হি.স.): শনিবার বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচি। সংগঠনের কার্যকর্তাদের আদর্শগত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

কর্মসূচিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ, তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক দর্শন, রাষ্ট্রচিন্তা এবং জনমুখী সংগঠন গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিধায়ক বিমান ঘোষ বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ শুধুমাত্র রাজনৈতিক দর্শন নয়, তা সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নের পথপ্রদর্শক। তাঁর চিন্তাধারাকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনমুখী করে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, কার্যকর্তাদের আদর্শগতভাবে সমৃদ্ধ ও সাংগঠনিকভাবে দক্ষ করে তোলার মাধ্যমে সাধারণ মানুষের সেবায় সংগঠনের ভূমিকা আরও সুদৃঢ় হবে। কর্মসূচির সঙ্গে যুক্ত সকল কার্যকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এই প্রশিক্ষণ কর্মসূচিকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন উপস্থিত কার্যকর্তারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande