শুক্রবার বাংলার বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন ওম বিড়লা
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুক্রবার (৩ জুলাই) কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত একটি দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। লোকসভা সচিবালয় ও পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই
ওম বিড়লা


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুক্রবার (৩ জুলাই) কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত একটি দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। লোকসভা সচিবালয় ও পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আইনসভার কার্যপ্রণালী ও সংসদীয় রীতিনীতি নিয়ে একাধিক কারিগরি অধিবেশন হবে।

লোকসভার সচিবালয় সূত্রে জানা গেছে, এই দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নতুন বিধায়কদের আইনসভা ও সংসদীয় কার্যপ্রণালীর খুঁটিনাটি বিষয়ে পরিচয় করানো। এতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, রাজ্যের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এবং বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি প্রমুখ।

এই দু'দিনের কর্মসূচি আগামী শনিবার (৪ জুলাই) সম্পন্ন হবে। সমাপ্তি অধিবেশনে রাজ্যপাল আর. এন. রবি বক্তব্য রাখবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ এবং বাংলা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসও এই অধিবেশনে ভাষণ দেবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস (প্রাইড)-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande