
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): যখন জাপানের দক্ষতা ও বিনিয়োগ ভারতের গতি ও পরিধির সঙ্গে যুক্ত হয়, তখন বিশ্ব উপকৃত হয়, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-জাপান সম্পর্ক সত্যিই খুব বিশেষ। আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের সাফল্যের অনেক উজ্জ্বল উদাহরণ রয়েছে। আমরা এইমাত্র হরিয়ানার খারখোদায় একটি নতুন মারুতি সুজুকি প্ল্যান্টের উদ্বোধন করেছি। বিশ্বে সুজুকির দুই-তৃতীয়াংশ গাড়ি ভারতে তৈরি হয়। সেগুলি ১০০টিরও বেশি দেশে রফতানি করা হবে। যখন জাপানের দক্ষতা এবং বিনিয়োগ ভারতের গতি ও পরিধির সাথে যুক্ত হয়, তখন সমগ্র বিশ্ব উপকৃত হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, এখানকার বেশ কয়েকটি কোম্পানির ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কোনও কোনোটির ক্ষেত্রে যা ১০০ বছরেরও বেশি। ভারত-জাপান সাফল্যের গল্পের অংশ হওয়ার জন্য এই ফোরামে যোগদানকারী নতুন বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। উল্লেখ্য, ভারত-জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হরিয়ানার খারখোদায় মারুতি সুজুকির চতুর্থ যানবাহন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন এদিন।
হিন্দুস্থান সমাচার / সংবাদ